| ১৬ অক্টোবর ২০১৯ | ১১:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 580 বার
এনএইচকে জানতে পেরেছে যে, গত সপ্তাহান্তে সারা জাপান জুড়ে তাণ্ডব চালানো তাইফুন হাগিবিস’এ ১৩ হাজারের উপর ঘর-বাড়ি প্লাবিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানের এনএইচকে’র কেন্দ্র থেকে সংগৃহীত উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, প্রায় ৯০০ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্য জাপানের নাগানো ও তোচিগি সহ ১৬টি জেলার প্রায় ৮ হাজারের মত ঘর-বাড়ির নিচের তলার উপরে পানি উঠে যায়।
২১টি জেলার ৪ হাজার ৩০০ ঘর-বাড়িতে একতলার নিচ পর্যন্ত পানি ঢুকে পড়ে।
হাজার হাজার লোক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন।