| ১৭ অক্টোবর ২০১৯ | ১১:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 535 বার
সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিস আঘাত হানা এলাকাগুলোতে লোকজনকে এখনও বন্যা থেকে উদ্ধার পেতে সংগ্রাম করতে হচ্ছে। এন এইচ কে জানতে পেরেছে নিহতের সংখ্যা এখন ৭৭ জনে উন্নীত হয়েছে। উদ্ধারকারীরা এখনও পর্যন্ত নিখোঁজ ৯ ব্যক্তির খোঁজ করছেন।
টোকিওর উত্তরের তোচিগি জেলার লোকজন পরিষ্কার করার মত কঠিন কাজ শুরু করেছেন। বাড়িতে জমা হওয়া কাদা পরিষ্কার করে নেয়ায় বৃদ্ধদের সাহায্য করতে স্বেচ্ছাসেবকদের পাঠানো হয়।
টোকিওর দক্ষিণের সাগামিহারা শহরে পুলিশ ৬০এর ঘরে বয়সের এক স্বামী-স্ত্রীর সন্ধানে আছে, ভূমিধ্বসে যারা চাপা পড়েন বলে মনে করা হচ্ছে।
ভারী বর্ষণ বিভিন্ন নদীর ১১০টির বেশি বাঁধ ভেঙ্গে দিলে ৪২ হাজার বাড়ি বন্যা কবলিত হয়। ১ লক্ষ ৫ হাজারের বেশি বাসভবনে পানি সরবরাহ বন্ধ হয়ে আছে।
মধ্য জাপানের নাগানো জেলা চিকুমা নদীর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরের একটি অংশ ভেঙ্গে পড়ার পর বাড়িঘর সেখানে দ্রুত তলিয়ে যায়। ভূমি মন্ত্রণালয় মনে করছে নদীর সরু অংশগুলো জুড়ে পানির পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছিল। মন্ত্রণালয় বলছে সেটা ছিল পার ভেঙ্গে পড়ার একটি কারণ।
টোকিওর দক্ষিণেও বন্যা হয়েছে। তামা নদীর একটি শাখা উপচে পড়লে প্রায় ৬০০ বাসভবন পানির নিচে চলে যায়। টোকিওর দক্ষিণ-পশ্চিমের কাওয়াসাকি শহরে প্রায় পনেরো’শ লোকের বসবাসের একটি বহুতল উঁচু বাসভবনে বন্যার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||