| ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 519 বার
জাপানে তাইফুন হাগিবিস পরবর্তী পুনরুদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, যে সামুদ্রিক ঝড়কে সরকার এমন এক ব্যাপক দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে যা সচরাচর দেখা যায় না। এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিশেষ ধরনের সাহায্য পেতে সক্ষম হবেন।
এখনও নিখোঁজ ৮ ব্যক্তির সন্ধান কাজ উদ্ধার কর্মীরা অব্যাহত রেখেছেন। মৃতের সংখ্যা ৭৯তে পৌঁছেছে।
এখনও আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় ৪ হাজার লোক। মিয়াগি জেলার আশ্রয় কেন্দ্রে লোকজনকে ঠাণ্ডায় শরীর গরম রাখার চেষ্টা করতে দেখা যাচ্ছে। সমস্যার সাময়িক সমাধানে সেখানে লোকজন কার্ডবোর্ড দিয়ে বিছানা তৈরি ক’রে নিচ্ছেন।
মধ্য জাপানের চিকুমা নদীতে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এই এলাকায় দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বহু লোককে তাদের বাড়িঘর প্লাবিত হওয়ার পরে উদ্ধার করতে হয়েছে।
ওদিকে আগামী দিনগুলিতে উত্তর ও পূর্ব জাপানে আরও বৃষ্টির পূর্বাভাষ করেছেন আবহাওয়া কর্মকর্তারা। তারা হাগিবিসে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেছেন, অল্প বৃষ্টিতেও ওসব এলাকায় আরও বন্যা ও ভূমিধ্বস হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||