| ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 547 বার
জাপানে বসবাসরত বিদেশিদের জন্য কয়েকটি প্রয়োজনীয় তথ্য।
তাইফুন হাগিবিসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নাগানো জেলায় ৩৫ হাজারের বেশি বিদেশি বসবাস করেন। নাগানোর কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বিদেশিদের জন্য একাধিক ভাষায় সাপোর্ট হটলাইন ও অন্যান্য সার্ভিসের ব্যবস্থা করেছে।
নাগানো জেলার ২১টি পৌর কর্তৃপক্ষের সাথে এনএইচকে যোগাযোগ করেছে যেখানে বন্যা হয়েছে বা বাড়িঘর ধ্বংস হয়েছে। সেসব জায়গায় কোনও বিদেশি আহত হননি বলে জানতে পেরেছে এনএইচকে।
গত ডিসেম্বর মাস পর্যন্ত যা খবর, নাগানো জেলায় বিদেশির সংখ্যা ৩৫ হাজার ৪শো ৯৩। এদের মধ্যে ৯ হাজার ১শো ৫০ জন হলেন চীনা, ৫ হাজার ১শো ৪ জন ব্রাজিলীয় আর ৪ হাজার ৬শো ১২জন হলেন ফিলিপিনো।
জেলা কর্তৃপক্ষ ১৫টি ভাষায় তথ্য ও পরামর্শ প্রদানের হটলাইন চালু করেছে। এই ভাষাগুলো হচ্ছে, চীনা, পোর্তুগিজ, তাগালগ, কোরীয়, ভিয়েতনামী, থাই, ইংরেজি, ইন্দোনেশীয়, স্প্যানিশ, নেপালি, মালয়, বার্মিজ, ফরাসি, কাম্বোডীয় এবং জার্মান।
026-219-3068, এই হচ্ছে মাল্টিকালচারাল কনসালটেশন সেন্টারে স্থাপিত এই হটলাইনের ফোন নম্বর।
এ সম্পর্কে বিস্তারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের ওয়েবসাইট ও সামাজিক নেটওয়ার্ক থেকেও জানতে পারা যাবে। আমাদের শ্রোতাদের মধ্যে কারুর আত্মীয়স্বজন বা পরিচিত জনেরা দুর্গত এলাকায় থেকে থাকলে, তাদের এই তথ্য জানিয়ে দিতে অনুরোধ করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||