| ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 531 বার
জাপানের সরকারি কর্মকর্তারা গত সপ্তাহান্তে একটি শক্তিশালী তাইফুন আঘাত হানার সময়ে টোকিওর উত্তর-পূর্ব দিকের ইবারাকি জেলার একটি নদীতে বন্যা দেখা দিলে তা স্থানীয় অধিবাসীদের জানাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের আঞ্চলিক ব্যুরো এবং আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা ক্ষমা প্রার্থনা করেন।
যখন একটি নদী প্লাবিত হয় তখন সরকারি কর্মকর্তারা সাধারণত একটি সবচেয়ে উচ্চপর্যায়ের সতর্ক সংকেত জারি করেন এবং অধিবাসীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
তবে, কর্মকর্তারা রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে যখন নিশ্চিত হন যে, নাকা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে উপচে পড়ছে, তখন তারা সতর্ক সংকেত জারি করতে ব্যর্থ হন। তাইফুন হাগিবিসের কারণে এই নদীর বেড়ি বাঁধ তিন জায়গায় ভেঙ্গে যায় এবং আশপাশের এলাকা প্লাবিত হয়।
কর্মকর্তারা বলেন, তৎক্ষণাৎই অধিবাসীদের জানানো উচিত ছিল, তবে তারা এই একই জেলার অন্য একটি নদীর প্লাবন নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন এবং অফিসে তখন সংশয়মূলক পরিস্থিতি বিরাজ করছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||