| ২০ অক্টোবর ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 519 বার
জাপানে, এক সপ্তাহ আগে টাইফুন হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা ৭৯ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনও, নিখোঁজ ১১ ব্যক্তির জন্য সন্ধান চালিয়ে যাচ্ছেন।
আজ সকালে টাইফুন বিধ্বস্ত টোকিওর পার্শ্ববর্তী চিবা জেলার কিছু অংশে প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া যায়।
আবহাওয়া কর্মকর্তারা বলেন যে, আজ উত্তর পূর্ব জাপানে আরও বৃষ্টিপাত হবে। কর্তৃপক্ষ, বন্যা এবং অন্যান্য জরুরী পরিস্থিতির উদ্ভবের ঝুঁকি থাকা এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ অথবা নির্দেশ দেয়।
তাঁরা দুর্যোগ কবলিত এলাকাগুলোর লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কেননা এমন কি স্বল্প বৃষ্টিপাতও আরও বন্যা এবং ভূমিধ্বসের সৃষ্ট করতে পারে।
সারা দেশে এখন, প্রায় ৪ হাজার ব্যক্তি আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।
কেন্দ্রীয় সরকার টাইফুন হাগিবিসকে, মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আখ্যায়িত করার পরিকল্পনা করছে। এর অর্থ হচ্ছে সড়ক, নদী এবং কৃষিভূমির পুনর্গঠনের জন্য আরও বেশী ভর্তুকি পাওয়া যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||