• শিরোনাম

    টাইফুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে আবের নির্দেশ

    | ২১ অক্টোবর ২০১৯ | ১১:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 488 বার

    টাইফুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা  দিতে আবের নির্দেশ

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, টাইফুন হাগিবিসের আঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনদের একটি সহায়তা থোক প্রণয়নের জন্য তাঁর মন্ত্রীসভাকে নির্দেশ দিয়েছেন।

    আবে আজ মন্ত্রীসভার সদস্যদের, এই সহায়তা থোকের জন্য চলতি অর্থবছরের প্রায় ৫০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৪শ ৬০কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রিজার্ভ তহবিলের অর্থ ব্যবহারের নির্দেশ দেন।

    আবে, এই বন্যায় শস্য ধ্বংস হয়ে গেছে এবং দোকান, কারখানা, যন্ত্রপাতি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন।

    তিনি, এই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক উল্লেখ করে এরফলে বিপুল সংখ্যক কৃষক, বন ও মৎস্য খাতে কর্মরত কর্মী এবং ক্ষুদ্রাকারের কোম্পানির মালিকরা নিজেদের ব্যবসা পুনর্নির্মাণের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলতে পারেন বলে মন্তব্য করেন।

    প্রধানমন্ত্রী, নিজেদের জীবন জীবিকা পুনর্নির্মাণ কাজে লোকজনদের সহায়তা দিতে সরকারের অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক