| ২২ অক্টোবর ২০১৯ | ১১:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 535 বার
একটি নিম্নচাপ জাপানের দিকে এগিয়ে আসার প্রেক্ষীতে জাপানের আবহাওয়া কর্মকর্তারা সম্প্রতি তাইফুন হাগিবিসের কারণে সৃষ্ট ভারী বর্ষণে আক্রান্ত এলাকাগুলোতে সম্ভাব্য বন্যার জন্য সতর্কতা জারী করেছেন।
আবহাওয়া এজেন্সি বলছে সোমবার সন্ধ্যা ৬টার সময় গ্রীষ্মমন্ডলীয় ঝড় নেওগুরি একটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা শিকোকু দ্বীপের দক্ষিণে অবস্থান করছে।
নিম্নচাপটি জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত পূর্ব এবং পশ্চিম জাপানের বিভিন্ন অংশে শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার ও উঁচু ঢেউ হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমিত কিছু স্থানে অতি মাত্রায় ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় তোকাই অঞ্চলে ৩০০ মিলিমিটার, কানসাই ও ইযু দ্বীপমালায় ২০০ মিলিমিটার, কান্তো ও কোশিন অঞ্চলে ১৫০ মিলিমিটার এবং হোকুরিকু ও তোহোকু অঞ্চলে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা আরও বলছেন, শক্তিশালী তাইফুন বুয়ালোই বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ওগাসাওয়ারা দ্বীপমালার কাছে চলে আসতে পারে এবং একটি নিম্ন চাপে পরিণত হওয়ার পর তা শনিবার জাপানের পূর্ব দিকের জলসীমায় পৌঁছতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||