• শিরোনাম

    জাপান সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠান

    | ২২ অক্টোবর ২০১৯ | ১১:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 586 বার

    জাপান সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠান

    জাপানের সম্রাট নারুহিতোর (৫৯) অভিষেক অনুষ্ঠান আজ। ১ মে সিংহাসনে আরোহণ করলেও তার আনুষ্ঠানিক অভিষেক এখনও হয়নি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্রাটের আনুষ্ঠানিক সিংহাসন আরোহণ পর্বের প্রথম অংশটি শেষ হবে। জাপানি ভাষায় ‘সোকুই নো রেই’ নামে পরিচিত এ অনুষ্ঠানটি জাপানে নতুন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সঙ্গে সম্পর্কিত। দুই হাজার ৬৮০ বছরের পুরনো প্রথা অনুযায়ী জাঁকজমকের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বিশ্বের ১৯০টির বেশি দেশের প্রায় দুই হাজার রাষ্ট্রনেতা ও প্রতিনিধি এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে জাপান টাইমস। জাপানের ঐতিহ্য অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে নারুহিতো ১২৬তম সম্রাট।

    মূল অনুষ্ঠান টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে অনুষ্ঠিত হবে। সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো পূর্ণাঙ্গ রাজকীয় সাজপোশাক পরিধান করে সেখানে অপেক্ষমাণ অতিথিদের সামনে উপস্থিত হবেন। শুরুতে সম্রাট নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করে একটি বিবৃতি পাঠ করবেন। এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে একটি অভিনন্দন বার্তা পাঠ করবেন। অতিথিরা এরপর সমবেতভাবে ‘বানজাই’ ধ্বনি তুলে সম্রাটের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে জাপানি পানীয় ‘সাকে’ পান করবেন। জাপানি ভাষায় বানজাই শব্দের অর্থ ‘১০ হাজার বছর’। অর্থাৎ সাম্রাজের দীর্ঘায়ু কামনা করেই এ শব্দ উচ্চারণ করা হয়। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো বয়সের কারণে সিংহাসন পরিত্যাগ করেন ১ মে। সেই দিনই সিংহাসনে আরোহণ করেন নারুহিতো।

    বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। অভিষেক অনুষ্ঠানে জাপানের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের বিচারকমণ্ডলী এবং পার্লামেন্ট সদস্যরা যোগ দেবেন। বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন ব্রিটেনের যুবরাজ চার্লস, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চি-শান এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়েওন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকছেন পরিবহনমন্ত্রী এলেইন চাও। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সম্রাট নারুহিতোর অভিষেকানুষ্ঠানের জন্য মোট খরচের পরিমাণ নির্ধারণ করা হয়েছে আনুমানিক এক হাজার ৬০০ কোটি ইয়েন। অভিষেকের সঙ্গে সম্পর্কিত চারটি অনুষ্ঠানের মধ্যে আছে সম্রাটের প্রাসাদে আয়োজিত সিংহাসন আরোহণ সংক্রান্ত ঘোষণা, মোটরগাড়ি শোভাযাত্রা, সম্রাটের প্রাসাদের দেয়া ভোজসভা এবং প্রধানমন্ত্রীর ভোজসভা। তবে গত সপ্তাহে জাপানের ওপর আঘাত হানা সামুদ্রিক ঝড় হাগিবিসের কারণে হওয়া ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে ৩০ মিনিটের মোটরগাড়ি শোভাযাত্রার অনুষ্ঠানটি পিছিয়ে ১০ নভেম্বর ধার্য করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক