| ২৪ অক্টোবর ২০১৯ | ৯:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 576 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত অবস্থায় ফেলে না রাখার আহ্বান দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ই না-গিওনের প্রতি জানিয়েছেন।
দুই নেতা আজ টোকিওতে প্রায় ২০-মিনিট ধরে সাক্ষাৎ করেন। মঙ্গলবার সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পর ই এখন টোকিওতে আছেন।
বৈঠকে আবে উত্তর কোরিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতা ও সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ত্রি-পক্ষীয় সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন।
দক্ষিণ কোরিয়ার আদালত গত বছরের অক্টোবর মাস থেকে শুরু করে বেশ কয়েকটি রায় দেয়ার পর থেকে সম্পর্ক তিক্ত হয়ে আসে।
সেইসব রায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিতে কাজ করা কোরীয়দের ক্ষতিপূরণ দেয়ার আদেশ সেইসব কোম্পানিকে দেয়া হয়। জাপান সরকার এরকম অবস্থান বজায় রাখছে যে ১৯৬৫ সালের একটি চুক্তিতে সেই সমস্যার নিষ্পত্তি হয়ে গেছে।
বর্তমান পরিস্থিতি সংশোধন করে নেয়ার আহ্বান আবে আবারও দক্ষিণ কোরিয়ার প্রতি জানিয়েছেন। জাপান এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখে।
তিনি আরও বলেন যে তিনি চাইছেন তাঁদের দুই দেশের মধ্যেকার প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়া যেন সুস্থ একটি দ্বিপক্ষীয় সম্পর্ক ফিরিয়ে আনার পথ তৈরি করে নেয়ার জন্য সমুন্নত রাখে।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে সমস্যা সমাধান করে নিতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।
উত্তরে ই বলেছেন দক্ষিণ কোরিয়া একইভাবে সংলাপের গুরুত্ব বুঝে উঠতে সক্ষম।
দুই নেতা যেমন আইন প্রণেতা ও সাধারণ নাগরিকদের মত বিভিন্ন পর্যায়ে আদান-প্রদানের গুরুত্ব নিয়ে সম্মত হয়েছেন।
ই এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের লেখা একটি চিঠি আবের কাছে হস্তান্তর করেন। দক্ষিণ কোরিয়ার সরকার বলছে সেই চিঠিতে মুন নতুন রেইওয়া যুগের সূচনায় জাপানকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হওয়ার আশা প্রকাশ করেছেন। সরকার আরও বলছে চিঠিতে প্রেসিডেন্ট মুন ও প্রধানমন্ত্রী আবের মধ্যে একটি শীর্ষ বৈঠকের আয়োজনের সুনির্দিষ্ট কোন প্রস্তাব অন্তর্ভুক্ত রাখা হয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||