• শিরোনাম

    জাপানের অনেক অঞ্চলেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা

    | ২৪ অক্টোবর ২০১৯ | ৯:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 517 বার

    জাপানের অনেক অঞ্চলেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলছেন, অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি জাপানের বিস্তৃত এলাকা জুড়ে স্থানীয়ভাবে মুষলধারে বৃষ্টি ঘটাতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা আজ বলেছে যে কিউশু অঞ্চলের অদূরে থাকা একটি নিম্ন চাপ বলয়ের কারণে পশ্চিম জাপানের অনেক অংশেই ভারি বৃষ্টিপাত হচ্ছিল।

    ঐ নিম্নচাপ পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগর উপকুলের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে যা বিস্তৃত এলাকা জুড়ে বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে।
    এজেন্সি তাইফুন হাগিবিসের কারণে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত হওয়া এলাকার লোকজনকে সম্ভাব্য বন্যা এবং কাদা-ধ্বসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
    সংস্থাটি এ ব্যাপারেও সতর্ক করে দিচ্ছে যে অতি শক্তিশালী তাইফুন বুয়ালয় আগামীকাল জাপানের পূর্বদিকের সমুদ্রে পৌঁছে উঁচু ঢেউ সৃষ্টি করতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক