• শিরোনাম

    জাপানে বিদেশি পর্যটকদের জন্য দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থা মূল্যায়ন

    | ৩০ অক্টোবর ২০১৯ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 519 বার

    জাপানে বিদেশি পর্যটকদের জন্য দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থা মূল্যায়ন

    জাপান পর্যটন এজেন্সি ব্যক্তি মালিকানাধীন পর্যটন এজেন্সি, রেল কোম্পানি এবং দুর্যোগ রোধ সংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে বিদেশি পর্যটকদের তথ্য হালনাগাদ করার উপায় খুঁজে দেখার জন্য একটি প্যানেল গঠন করেছে।

    জাপানে সাম্প্রতিক উপর্যুপরি তাইফুন ও ব্যাপক বর্ষণের মাঝে, কিছু কিছু ক্ষেত্রে দুর্যোগ ও পরিবহণ সংক্রান্ত যথাযত তথ্য বিদেশি পর্যটকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হয়নি।

    মঙ্গলবার প্যানেলের প্রথম বৈঠকে, ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রী কাযুইয়োশি আকাবা বলেন, বিভিন্ন ভাষায় সঠিক তথ্য সরবরাহ করাটা অত্যন্ত প্রয়োজনীয় যেন বিদেশি পর্যটকরা নির্ভাবনায় থাকতে পারেন।

    প্যানেলের লক্ষ্য হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ইংরেজি ও চীনা ভাষা ছাড়াও আরও অনেক ভাষায় তথ্য সরবরাহের উপায় এবং সামাজিক মাধ্যম ও স্মার্ট ফোনের আপ্লিকেশনের কার্যকর ব্যবহার সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া প্রণয়ন করা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক