| ৩১ অক্টোবর ২০১৯ | ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 608 বার
বিশ্বের অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের অংশগ্রহণের মধ্য দিয়ে টোকিওতে শুরু হয়েছে এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব।
টোকিও’র রোপ্পোনগিতে ৩২তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের চলচ্চিত্রাভিনেতারা এবং পরিচালকেরা তাদের ভক্তদের হর্ষধ্বনির মধ্য দিয়ে লাল গালিচায় হেঁটে যান।
এবছরের প্রতিযোগিতায় ১১৫ দেশ এবং অঞ্চলের চলচ্চিত্র নির্মাতার ১,৮০৪টি নির্মান কাজ জমা পড়েছে। এরমধ্যে উৎসবের সেরা চলচ্চিত্র পুরস্কার টোকিও গ্র্যান্ড প্রিক্সের জন্য ১৪টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এরমধ্যে দু’জন জাপানি পরিচালকের চলচ্চিত্রও রয়েছে।
আগামী মাসের ৫ তারিখ বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||