| ০১ নভেম্বর ২০১৯ | ১:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 561 বার
জাপানের আইন মন্ত্রী কাৎসুইয়ুকি কাওয়াই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি হলেন এক সপ্তাহের কম সময়ের মধ্যে পদত্যাগ করা জাপানের মন্ত্রীসভার দ্বিতীয় সদস্য।
একটি সাপ্তাহিক পত্রিকা অভিযোগ করেছে যে কাওয়াইয়ের স্ত্রী এবছর উচ্চ কক্ষ নির্বাচনে সাফল্যজনকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নির্বাচনী আইন লঙ্ঘন করেন। পত্রিকা বলছে আনরি কাওয়াই প্রচার কর্মীদের যে অর্থ পরিশোধ করেন তা ছিল আইনগত সীমার চাইতে বেশি।
প্রতিবেদনে এছাড়া মন্ত্রীর নিজের কার্যালয়ের বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ আনা হয়। এতে বলা হয় কার্যালয়ের কর্মচারীরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আলু, ভুট্টা ও অন্যান্য উপহার পাঠিয়েছেন।
কাওয়াই আজ সকালে প্রধানমন্ত্রী শিনযো আবের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। সাংবাদিকদের কাওয়াই বলেছেন দেখা দেয়া সন্দেহ, যা কিনা জনগণের আস্থা হ্রাস করে দিতে পারে, তার দায়দায়িত্ব তিনি নিচ্ছেন।
কাওয়াই আরও বলেছেন প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগে তিনি এবং তাঁর স্ত্রী এরকম কোন অভিযোগ সম্পর্কে জ্ঞাত ছিলেন না এবং তাঁদের দুজনের বিশ্বাস আইন অনুযায়ী রাজনীতি ও প্রচার কর্মকাণ্ড তাঁরা চালিয়েছেন।
এলাকার ভোটারদের অবৈধ দান ও উপহার দেয়ার অভিযোগে গত শুক্রবার নতুন শিল্প মন্ত্রী পদত্যাগ করার পর কাওয়াইয়ের এই পদত্যাগের খবর এলো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||