| ০২ নভেম্বর ২০১৯ | ৩:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 570 বার
জাতিসংঘে জাপানের রাষ্ট্রদূত এই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, উত্তর কোরিয়ার সর্বশেষ দু’টি স্বল্প পাল্লার উড়ন্ত বস্তু নিক্ষেপ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি এক বৈঠকের আয়োজন করবে।
কোরো বেশশো নিউ ইয়র্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত।
তিনি এও বলেন, জাপান সব সময় এই পরিষদের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তিনি ইঙ্গিত দেন যে, জাপান এ বিষয়ে ইউএনএসসি’র সদস্যদের সাথে সহযোগিতা করবে।
বেশশো উত্তর কোরিয়ায় মানবাধিকার নিয়ে এক বার্ষিক বৈঠক সম্পর্কে মন্তব্য করেন যেটি পরিষদের কয়েকটি সদস্য দেশের সমর্থনের অভাবে অনুষ্ঠিত হয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||