| ০৩ নভেম্বর ২০১৯ | ২:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 579 বার
জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিটি গতকাল, জাপানের উত্থাপিত একটি নিরস্ত্রীকরণ প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটিতে, পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ায় সহায়তা করতে একটি কর্ম পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়।
প্রস্তাবটিতে উল্লেখিত ছটি পদক্ষেপের বিষয়ে জাপান, আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জানায়।
দেশটি, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে পরমাণু শক্তিধর দেশগুলোর গৃহীত নীতিমালার স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান জানায়। প্রস্তাবটিতে, আণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যাওয়া লোকজনের সঙ্গে মিথস্ক্রিয়ার মত শিক্ষামূলক কর্মসূচী এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। এতে, পরমাণু শক্তিধর এবং পরমাণু শক্তি বিহীন দেশগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের জন্য একটি কাঠামো গঠনেরও আহ্বান জানানো হয়।
কমিটির মোট ১৭৮টি ভোটের মধ্যে পক্ষে সংখ্যাগরিষ্ঠ ১৪৮টি ভোট নিয়ে প্রস্তাবটি পাশ হয়। চারটি দেশ বিপক্ষে এবং ২৬টি দেশ ভোট প্রদানে বিরত থাকে।
যুক্তরাষ্ট্র, প্রস্তাবটিতে বিশ্বের পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশ প্রতিফলিত হয়নি উল্লেখ করে ভোট দানে বিরত থাকে।
ব্রাজিলও, প্রস্তাবটিতে পরমাণু শক্তিধর দেশগুলোর কাছ থেকে নিরস্ত্রীকরণের বিষয়ে আরও শক্তিশালী অঙ্গীকার করার আহ্বান থাকতে হবে উল্লেখ করে ভোট দানে বিরত থাকে। ব্রাজিল, জাপানের যোগ না দেয়া পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক জাতিসংঘ চুক্তিকে সমর্থন করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||