• শিরোনাম

    জাপানের আইন সম্পর্কে বিদেশীদের অবহিত করছে পুলিশ

    | ০৪ নভেম্বর ২০১৯ | ১১:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 529 বার

    জাপানের আইন সম্পর্কে বিদেশীদের অবহিত করছে পুলিশ

    জাপানের পুলিশ, আসন্ন টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের প্রাক্কালে দেশের আইন মেনে চলতে বিদেশীদের উৎসাহিত করার চেষ্টা করে চলেছে।

    গতকাল টোকিওর কোওতো ওয়ার্ডে আয়োজিত এক সেমিনারে, বিদেশী ছাত্রসহ প্রায় ১শ ২০ জন অংশগ্রহণ করেন।

    অংশগ্রহণকারীদের পুলিশ কর্মকর্তারা, জাপানে বিদেশী নাগরিকের গ্রেফতার হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে বলে জানান।

    তাঁরা, জাপানী আইন সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় বিদেশী পর্যটকরা অনিচ্ছাকৃত ভাবে বেআইনি কাজ করে ফেলেন বলে উল্লেখ করেন।

    তাঁরা, কিছু সংখ্যক বিদেশী নাগরিক ছোরা বহন এবং জাপানে অবৈধ মাদক রাখার জন্য গ্রেফতার হয়েছেন বলে জানান। আবার কিছু ক্ষেত্রে, নিষিদ্ধ এলাকায় ড্রোন উড়ানোর ঘটনাও রয়েছে।

    সেমিনারে, সড়ক পরিবহন আইনের বিষয়ও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের, সড়ক পার হওয়ার ইচ্ছা পোষণের সময় শুধুমাত্র হাত উঁচিয়ে গাড়ীর চালককে সতর্ক করতে পারেন বলে অবহিত করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক