| ০৫ নভেম্বর ২০১৯ | ৮:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 546 বার
থাইল্যান্ডে আসিয়ান সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে যুদ্ধকালীন শ্রম সংক্রান্ত বিষয়ে তার দেশের অবস্থান পুণর্ব্যক্ত করেছেন।
সোমবার আবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন এবং পুণর্ব্যক্ত করেন যে ১৯৬৫ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক সহজীকীকরণের সময় দু’দেশের স্বাক্ষর করা এক চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানি কোম্পানিতে কাজ করতে বাধ্য হয়েছে বলে ক্ষতিপূরণ দাবি করার যেকোন অধিকারের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন। দুই নেতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।
আবে এবং মুন শুধুমাত্র তাদের দোভাষীর উপস্থিতিতে প্রায় ১০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকের শুরুতে আবে গত সপ্তাহে মুনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি গতমাসে টোকিওতে অনুষ্ঠিত সম্রাট নারুহিতো’র অভিষেক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ই-নাগিয়োনের উপস্থিতির জন্যেও মুনকে ধন্যবাদ জানান।
মুন আবেকে শোক প্রকাশের জন্য ধন্যবাদ এবং সম্রাট নারুহিতোর অভিষেকের জন্য অভিনন্দন জানান।
আবে মুনকে বলেন যে দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং উত্তর কোরিয়া বিষয়ে টোকিও, সওল এবং ওয়াশিংটনের সমন্বয় জরুরী।
জবাবে মুন বলেন যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যেকার সহযোগিতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন উত্তর কোরিয়া এবং বিশ্ব অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে দৃঢ় সম্পর্কের প্রয়োজন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||