| ০৫ নভেম্বর ২০১৯ | ৯:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 549 বার
টোকিও’র ইয়ামানোতে ট্রেন লাইনের পরিচালনা কোম্পানি যাত্রীদের যে তথ্য দেয় তা আরও সহজ করতে প্লাটফর্মে প্রদর্শন করা ইলেকট্রনিক ডিসপ্লেগুলোতে পরিবর্তন আনতে যাচ্ছে।
নতুন সাইন বা সংকেতগুলোতে ট্রেনের ছেড়ে যাওয়ার সময়ের পরিবর্তে পরবর্তী ট্রেন আসতে কত সময়ে লাগবে সেটা প্রদর্শিত হবে।
আগামী বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিককে সামনে রেখে অংশত বিদেশিদের উদ্দেশ্যে এই পরিবর্তন আনা হচ্ছে।
সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। ভোরবেলা এবং মাঝ রাতে যখন স্বল্প সংখ্যক ট্রেন চলাচল করবে তখন আগের মত ট্রেন ছাড়ার সময় প্রদর্শন করা হবে।
উয়েনো এবং আকিহাবারা স্টেশনের তথ্য প্রদর্শনের ডিসপ্লেতে গত সপ্তাহে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর ইস্ট আগামী বছরের জুলাই মাসের মধ্যে ইয়ামানোতে লাইনের সব স্টেশনের ডিসপ্লে পরিবর্তনের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||