• শিরোনাম

    যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি ত্যাগ করায় জাপানের দু:খপ্রকাশ

    | ০৬ নভেম্বর ২০১৯ | ২:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 573 বার

    যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি ত্যাগ করায় জাপানের দু:খপ্রকাশ

    জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেছেন, এটি খুব দু:খজনক যে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়টি জাতিসংঘকে অবহিত করেছে।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা আজ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রীন হাউস গ্যাস নির্গতকারী হলেও উদ্ভাবনী ও অগ্রসর পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারেও দেশটি অগ্রণী ভূমিকা পালন করে।

    সুগা আরও বলেন, জলবায়ু পরিবর্তন এমন একটি বৈশ্বিক সমস্যা যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। আর জাপান বিশ্বাস করে যে ধারাবাহিকভাবে এই চুক্তি বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে এই সমস্যা মোকাবেলার প্রচেষ্টায় জাপান সক্রিয়ভাবে ভূমিকা রাখবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক