| ০৭ নভেম্বর ২০১৯ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 663 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ওকিনাওয়া জেলার শুরি দুর্গ পুনঃ নির্মাণে প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করার নির্দেশ সংশ্লিষ্ট মন্ত্রীদের দিয়েছেন।
নাহা শহরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের মূল কাঠামো গত সপ্তাহের ব্যাপক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সানায়ে তাকাইচি আজ প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে অন্য মন্ত্রীদের কাছে ক্ষয়ক্ষতির ব্যাপকতার ব্যাখ্যা দেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়ার পর দুর্গটি কিভাবে নতুন করে তৈরি করে নেয়া হয়, ভূমি ও পরিবহন মন্ত্রী কাযুইয়োশি আকাবা তা বর্ণনা করেন।
আবে বলেছেন শুরি দুর্গ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক স্থাপনা এবং ওকিনাওয়ার গর্ব। তিনি উল্লেখ করেন স্থানীয় অধিবাসীদের মতামত বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব ভবনগুলো পুনরায় তৈরি করে নিতে সম্ভাব্য সবকিছু সরকারের করা দরকার।
দুর্গ কিভাবে পুনঃ নির্মাণ করা হবে তা পরীক্ষা করে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এজেন্সি সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্যানেল গঠনের পরিকল্পনা সরকার করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||