• শিরোনাম

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের চেষ্টা জাপান করবে

    | ০৭ নভেম্বর ২০১৯ | ৯:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 785 বার

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের চেষ্টা জাপান করবে

    জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করায় ইরানের সিদ্ধান্ত থেকে দেখা দেয়া উত্তেজনা প্রশমনে তাঁর দেশ সবরকম কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।

    চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আজ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতিহত করার ইচ্ছা ব্যক্ত করা ইরানের পদক্ষেপ নিয়ে কথা বলেন।

    সুগা বলেছেন জটিল এই সন্ধিক্ষণে গঠনমূলক ভূমিকা পালনের আশা জাপান করছে। যুক্তরাষ্ট্র যে জাপানের একটি মিত্র দেশ এবং জাপান যে একই সাথে ইরানের সাথে ভাল সম্পর্ক বজায় রাখছে, তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

    তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে এবং অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে সংলাপ চালিয়ে যাওয়া এবং সবরকম কূটনৈতিক প্রচেষ্টা চালানো জাপান অব্যাহত রাখবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক