• শিরোনাম

    জাপানে বিমানবন্দরের আশপাশে ড্রোন উড্ডয়ন সংক্রান্ত পদক্ষেপ কঠোরকরণ

    | ১০ নভেম্বর ২০১৯ | ১২:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 614 বার

    জাপানে বিমানবন্দরের আশপাশে ড্রোন উড্ডয়ন সংক্রান্ত পদক্ষেপ কঠোরকরণ

    জাপানের পরিবহণ মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরের আশপাশে ড্রোন উড্ডয়ন সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করা হবে।

    পশ্চিম জাপানের ওসাকা জেলার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের উপর গতকাল রাতে একটি ড্রোন শনাক্ত করার পরে কাযুইয়োশি আকাবা শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। রানওয়েগুলো সাময়িকভাবে বন্ধ ছিল এবং ২৭টি ফ্লাইট প্রভাবিত হয়।

    এছাড়াও, ১৯শে অক্টোবর একই ধরনের রিপোর্টের পরে বিমানবন্দরের রানওয়েগুলো বন্ধ ছিল।

    আকাবা বলেন, ড্রোন বিমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি এও বলেন, এ ধরনের ঘটনা সামাল দেয়ার মত একটি ব্যবস্থা অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক