| ১৪ নভেম্বর ২০১৯ | ৭:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 600 বার
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত চেরি ফুলের শোভা উপভোগ পার্টির আয়োজন সরকার আগামী বছর করবে না।
আজ বিকেলে সুগা সাংবাদিকদের বলেন অতিথি আমন্ত্রণের মানদণ্ড সহ পার্টি আয়োজনের নির্দেশিকা সরকার ব্যাপকভাবে পর্যালোচনা করে দেখবে।
তিনি বলেছেন সরকার বুঝতে পারছে যে ক্যাবিনেট সচিবালয় অতিথিদের নাম সংগ্রহ করার সময় প্রধানমন্ত্রীর দপ্তর এবং ক্ষমতাসীন দলকেও অতিথিদের নাম সুপারিশ করতে বলা হয়।
সুগা উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী, উপ প্রধানমন্ত্রী, চিফ ক্যাবিনেট সেক্রেটারি এবং ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারির সুপারিশও বিবেচনা করে দেখা হয়।
সুগা বলেছেন দীর্ঘকাল ধরে চলে আসা নিয়ম হিসেবে সরকার এই প্রক্রিয়া অনুসরণ করে আসলেও আমন্ত্রণ প্রক্রিয়া যেন আরও বেশি স্বচ্ছ করে নেয়া যায় সেজন্য অতিথি আমন্ত্রণের মানদণ্ড পরিষ্কার করে নেয়া, সংখ্যা এবং বাজেট হ্রাস বিবেচনা করে দেখার পরিকল্পনা সরকার এখন করছে।
সুগা বলেছেন বিস্তৃত পরিসর জুড়ে মতামত সংগ্রহ করে যাওয়ার মধ্যে দিয়ে সরকার নির্দেশিকার সার্বিক পর্যালোচনা চালাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||