• শিরোনাম

    চীনে আটক জাপানি অধ্যাপক মুক্তি পেয়ে স্বদেশে ফিরেছেন

    | ১৬ নভেম্বর ২০১৯ | ১২:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 747 বার

    চীনে আটক জাপানি অধ্যাপক মুক্তি পেয়ে স্বদেশে ফিরেছেন

    জাপান সরকারের প্রধান মুখোপাত্র বলেছেন চীনে আটক থাকা হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের একজন জাপানি অধ্যাপক’কে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন।

    ইওশিহিদে সুগা শুক্রবার সাংবাদিকদের জানান বয়সে ৪০এর কোঠার ওই অধ্যাপক দিনের গোড়ার দিকে জাপানে এসে পৌঁছান। ধারণা করা হচ্ছে তার স্বাস্থ্য ভাল আছে।

    এই মুক্তির কথা শুক্রবার ঘোষণা ক’রে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাত্র গেং শুয়াং বলেন জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ অধ্যাপকের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে কারণ তিনি তার হোটেলে চীনের গোপন রাষ্ট্রীয় তথ্য সংক্রান্ত জিনিসপত্র ও খবরাখবর সংগ্রহ করছিলেন।

    গেং বলেন অধ্যাপক তার এই কাজের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করায় কর্তৃপক্ষ তাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান অধ্যাপক জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।

    চীনা সমাজবিজ্ঞান অ্যাকাডেমির আমন্ত্রণে এই অধ্যাপক বেইজিং সফরকালে সেপ্টেম্বর মাসে তাকে আটক করা হয়। তখন চীনা কর্তৃপক্ষ জানায়নি তাকে কেন আটক করা হোল।

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক