• শিরোনাম

    সংসদে চেরি পার্টি সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হলে ব্যাখ্যা দেবেন জাপানের প্রধানমন্ত্রী

    | ১৬ নভেম্বর ২০১৯ | ১২:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 624 বার

    সংসদে চেরি পার্টি সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হলে ব্যাখ্যা দেবেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন যে, চেরি ফুল অবলোকন পার্টিতে তার নির্বাচনী এলাকাগুলোর লোকজনকে আমন্ত্রণে করদাতাদের অর্থ ব্যবহার সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা তিনি সংসদে দেবেন।

    আবে শুক্রবার সাংবাদিকদের বলেন, যদি সংসদে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে সরকার স্বাভাবিকভাবে উত্তর দেবে।

    সরকার প্রধানমন্ত্রী আয়োজিত এই বার্ষিক পার্টিতে সেইসব লোকজনকে আমন্ত্রণ জানায় যারা বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করে থাকেন।

    তবে, মন্ত্রিপরিষদের একজন কর্মকর্তা বিরোধী শিবিরকে জানান, চলতি বছরের পার্টির কয়েকজন অতিথিকে আবের ব্যক্তিগত অফিসের সুপারিশে আমন্ত্রণ জানানো হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক