| ১৯ নভেম্বর ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 541 বার
জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনার পরও দু’দেশের গোয়েন্দা তথ্য ভাগাভাগি বিষয়ে এখনও দ্বিমত প্রকাশ করছে।
আগামী শনিবার সাধারণ তথ্য বিষয়ে সামরিক তথ্য চুক্তি বা জিসোমিয়া’র মেয়াদ শেষ হবে। বাণিজ্য এবং যুদ্ধকালীন শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে দু’দেশের সম্পর্কের অবনতির মুখে সওল চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রোববার ব্যাংককে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেওং কেওং-ডু এর সাথে সাক্ষাৎ করেন। পরে তারা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সাথে সাক্ষাৎ করেন।
উত্তর কোরিয়ার বারংবার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের মধ্যে তিন দেশ নিরাপত্তা সহযোগিতার বিষয়টি নিশ্চিত করে।
তাদের দেশ সহযোগিতার প্রয়োজনে রাজি রয়েছে উল্লেখ করে কোনো দক্ষিণ কোরিয়ার প্রতি দ্রুত সাড়া প্রদানের আহবান জানান। যাকে তিনি বুদ্ধিমত্তার পরিচায়ক হবে বলে উল্লেখ করেন।
এসপার পুণর্ব্যক্ত করেন যে সওলের জিসোমিয়ার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত পুণর্বিবেচনা করা উচিত।
জেওং চুক্তি থেকে বেরিয়ে যাবার তার দেশের সিদ্ধান্ত নেয়ার পেছনে জাপানের কঠোর রপ্তানি নীতিকে দায়ী করেন। তিনি দৃঢ়ভাবে টোকিওর অবস্থান পরিবর্তনের আহবান জানান।
প্রতিবেদনে বলা হয় এক ককটেল পার্টিতে জেওং কোনোকে বলেন যে কিছু অবশ্যই করতে হবে এবং কোনো আবারও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিজ্ঞ সাড়া প্রদানের অনুরোধ জানান।
এদিকে জাপান সরকার চুক্তির মেয়াদ শেষ হওয়াকে অনিবার্য হিসেবেই দেখছে। দক্ষিণ কোরিয়া কিভাবে তাদের প্রতিক্রিয়া জানায় দেশটি তা লক্ষ্য করছে। সওলকে চুক্তিতে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||