| ২০ নভেম্বর ২০১৯ | ১০:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 594 বার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের প্রধান স্টেডিয়ামের সকল নির্মাণ কাজ শেষ হয়েছে। জাপান ক্রীড়া পরিষদের কর্মকর্তারা আজ টোকিও’তে অবস্থিত নতুন ঐ জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন।তারা বলেন, মাঠ এবং দর্শকদের আসন’সহ স্টেডিয়ামের সব স্থাপনার নির্মাণ কাজ এখন সম্পন্ন হয়েছে। এরপর, পরিষদ স্থাপনাগুলো যাচাই করে দেখবে এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসের ৩০ তারিখ স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে প্রস্তুত হবে।কর্মকর্তারা বলছেন, এতে সর্বমোট নির্মাণ ব্যয় হয়েছে ১৫ হাজার ২৯০ কোটি ইয়েন বা ১৪০ কোটি ডলার। উপাদানের মূল্য এবং শ্রমিক খাতে খরচের পরিবর্তনের কারণে সর্বমোট এই ব্যয় প্রত্যাশিত অংকের চাইতে বেশি হলেও সরকার নির্ধারিত ১৫ হাজার ৫শ কোটি ইয়েনের সর্বোচ্চ প্রাক্কলিত সীমার চেয়ে কম হয়েছে।।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||