| ২৩ নভেম্বর ২০১৯ | ৩:২৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 535 বার
জাপানের আঞ্চলিক উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে নৌ দুর্ঘটনা সংক্রান্ত একটি যৌথ মহড়া বাতিল করার জন্য তাদের অনুরোধ করেছে দক্ষিণ কোরীয় উপকূল রক্ষীবাহিনী।
কিয়োতো জেলার মাইযুরু শহরে অবস্থিত অষ্টম আঞ্চলিক উপকূল রক্ষীবাহিনীর সদরদপ্তর শুক্রবার জানায় যে আগামী বুধবার অনুষ্ঠিতব্য যৌথ মহড়াটি বাতিল করা হয়েছে। আঞ্চলিক সদরদপ্তর জানায় গত বুধবার পাওয়া এক অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকূল রক্ষীবাহিনী জাপান সাগরের ওকি দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১শো ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এই যৌথ মহড়ায় প্রহরা নৌযান ও উদ্ধার নৌযান ব্যবহারের পরিকল্পনা করেছিল।
আঞ্চলিক সদর দপ্তর বলে দক্ষিণ কোরীয় উপকূল রক্ষীবাহিনীর সিদ্ধান্তের সাথে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কোনো যোগাযোগ আছে কি না, সেটা তারা বলতে পারছে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||