| ২৭ নভেম্বর ২০১৯ | ১০:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 543 বার
জাপান সরকার বলেছে শিশুদের মধ্যে দারিদ্রের প্রকোপ পরিমাপের জন্য আরও ব্যাপক আকারের মানদণ্ড প্রবর্তন করা হবে এবং দরিদ্র শিশুদের আরও কার্যকর সাহায্য প্রদান করা হবে।
আগামী বছর মার্চ মাসের মধ্যে শিশু-দারিদ্রের সমস্যাটি যাতে মোকাবেলা করা যায়, তার জন্য ২০১৪ সালের নির্দ্দেশিকাটি পর্যালোচনার পরিকল্পনা করেছে সরকার।
কর্মকর্তারা বলছেন যে সকল পরিবার পরিষেবার বিল পরিশোধ করতে পারে না এবং যাদের পক্ষে পর্যাপ্ত খাদ্য ও জামাকাপড় যোগাড় করা কঠিন, তাদের শতকরা হার নতুন সূচক বা মানদণ্ডে অন্তর্ভূক্ত করার ব্যবস্থা রাখা হবে।
নতুন নির্দ্দেশিকায় নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে কিণ্ডারগার্টেন ও হাইস্কুল শিক্ষার ব্যবস্থা করার সরকারি নীতিতে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হবে।
নিম্ন আয়ের পরিবারবর্গের সন্তানরা স্কুলের গণ্ডি পার হয়ে চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত তাদের লাগাতার সাহায্য সহযোগিতা দিয়ে যাওয়ার জন্য পরামর্শদানের ব্যবস্থাকে আরও উন্নত ক’রে তোলার আহ্বানও জানানো হবে নতুন নির্দ্দেশিকায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||