• শিরোনাম

    হংকং স্থিতিশীলতা বজায় রাখবে বলে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারির আশাবাদ

    | ২৮ নভেম্বর ২০১৯ | ৮:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 543 বার

    হংকং স্থিতিশীলতা বজায় রাখবে বলে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারির আশাবাদ

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, হংকংয়ের পরিস্থিতি নিয়ে জাপান সরকারের উদ্বেগ বজায় আছে এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ সরকার রাখবে।

    হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র সমর্থন করা একটি মার্কিন বিল কার্যকর হওয়ার পর সুগা আজ সাংবাদিকদের সাথে কথা বলেন।

    তিনি বলেছেন যে তিনি আশা করছেন হংকংয়ের পরিস্থিতির দ্রুত সমাধান হবে এবং নগরী “এক দেশ দুই ব্যবস্থা” কাঠামোর আওতায় স্থিতিশীলতা বজায় রাখবে।

    সংশ্লিষ্ট সকলের প্রতি সতর্কতা প্রদর্শন করা এবং শান্তিপূর্ণ সংলাপের মধ্যে দিয়ে একটি সমাধান খুঁজে পাওয়ার আবেদন সুগা জানান।

    জাপান সরকারের শীর্ষ মুখপাত্র আভাষ দিয়েছেন যে নতুন মার্কিন আইন আগামী বছর চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের জাপান সফরকে কোনভাবে প্রভাবিত করবে না।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক