| ২৯ নভেম্বর ২০১৯ | ১১:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 699 বার
চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য কর্মকর্তারা সউলে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছেন। ২০১৩ সালে শুরু হওয়ার পর এটি হচ্ছে তাদের ষোড়শ দফা বৈঠক।
কর্মকর্তারা বলছেন, ত্রি-পক্ষীয় একটি বাণিজ্য চুক্তি বৈশ্বিক বহু-পক্ষীয় ব্যবস্থার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারে সহায়ক হতে পারে।
চীনা প্রতিনিধি ওয়াং শোউয়েন বলেন, “অর্জনের জন্য বিপুল সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। সেকারণে আলোচনা বেগবান করতে এটি আমাদের জন্য একটি সুযোগ।”
তার জাপানি প্রতিপক্ষ তাকেহিরো কাগাওয়া বলেন, “বহু-পক্ষীয় বাণিজ্য ব্যবস্থা দৃঢ়ভাবে বজায় ও জোরদার করা অপরিহার্য।”
দক্ষিণ কোরীয় আলোচক ইয়ো হান-গু বলেন, “আমি প্রত্যাশা করি, উত্তরপূর্ব এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য আলোচনা ত্বরান্বিত হবে।”
এছাড়া, এই তিন দেশ বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত “আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব” নামক একটি উদ্যোগেরও অংশ।
তবে, সউলে আলোচকরা নিজেদের মধ্যে একটি অপেক্ষাকৃত সুদৃঢ় চুক্তি প্রণয়নের লক্ষ্য ধরে নিয়েছেন।
তারা এখন ই-কমার্স এবং মেধাসত্ত্বের সুরক্ষা’সহ বিস্তৃত কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন।
সম্ভবত আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ত্রি-পক্ষীয় শীর্ষ বৈঠকের আগে কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে চান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||