| ০৪ ডিসেম্বর ২০১৯ | ৬:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 633 বার
জাপান সরকারের কর্মকর্তা এবং ক্ষমতাসীন জোটের সদস্যরা প্রায় ২৫ লক্ষ কোটি ইয়েন বা ২৩ হাজার কোটি ডলারের সমমূল্যের একটি প্রণোদনা প্যাকেজ নিয়ে তাদের আলোচনার সর্বশেষ ধাপ শুরু করতে যাচ্ছেন।
ধারাবাহিক কিছু প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট পুনর্গঠন প্রচেষ্টার পাশাপাশি একটি সম্ভাব্য অর্থনৈতিক মন্থরতার ঝুঁকির বিপরীতে স্বতঃ:প্রণোদিত বা অগ্রিম পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে তহবিলের যোগান দেয়াই এই পদক্ষেপের লক্ষ্য।
অবকাঠামো আরও মজবুত করা হবে। এর মধ্যে কিছু অর্থ নদীর দু’পাড়ের বাঁধকে আরও সুদৃঢ় করার জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দ দেয়া হবে।
এই সহায়তা প্যাকেজে ছোট ও মাঝারি আকারের বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও অর্থ বরাদ্দ থাকবে যাতে তারা তাদের কর্মীদের বেতন বাড়াতে সমর্থ হয়।
অন্য পদক্ষেপগুলো নেয়া হবে শিক্ষা ক্ষেত্রে তহবিল যোগান দেয়ার জন্য। এর মধ্যে একটি লক্ষ্য হচ্ছে, ২০২৩ অর্থ বছরের মধ্যে প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহারের সুযোগ করে দেয়া।
কোন খাতে ঠিক কি পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হবে, সে সম্পর্কে দ্রুত হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||