| ০৫ ডিসেম্বর ২০১৯ | ৪:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 607 বার
জাপানের চিকিৎসক ও ত্রাণ কর্মী তেৎসু নাকামুরা আফগানিস্তানে গাড়িতে ভ্রমণ করার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
নাকামুরা পাকিস্তান-ভিত্তিক বেসরকারি সংগঠন পেশাওয়ার কাইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। চাষের জন্য খাল কাটার মত কাজে জড়িত থাকার মধ্যে দিয়ে অনেক বছর ধরে আফগানিস্তানের জনগণকে তিনি সাহায্য করে আসছিলেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের পুলিশ বলছে প্রদেশের রাজধানী জালালাবাদে আজ অজ্ঞাত বন্দুকধারীরা নাকামুরার গাড়িতে হামলা চালায়।
নাকামুরাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আঘাতে তিনি প্রাণ হারান। স্থানীয় পুলিশ বলছে হামলায় আরও পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চল হচ্ছে ইসলামী চরমপন্থার শক্ত এক ঘাঁটি। সরকার বিরোধী তালিবান বাহিনী সেখানে সক্রিয় এবং ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপের একটি শাখাও সম্প্রতি সেই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে।
তালিবানের প্রচারিত এক বিবৃতিতে হামলায় দলের জড়িত থাকা অস্বীকার করা হয়েছে। এতে বলা হয় অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সমর্থন দিয়ে যাওয়া জাপানের বেসরকারি সংগঠনকে কখনও তারা লক্ষ্য ধরে নেয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||