| ১০ ডিসেম্বর ২০১৯ | ৭:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 634 বার
জাপানের শিল্পমন্ত্রী হিরোশি কাজিইয়ামা চলতি সপ্তাহে নতুন দিল্লী সফর করছেন। একটি পরিকল্পিত আঞ্চলিক বাণিজ্যিক চুক্তিতে অংশগ্রহণ অব্যাহত রাখতে তিনি ভারত সরকারকে উৎসাহিত করতে চাইছেন।
আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা আরসেপ নামে পরিচিত চুক্তিটি নিয়ে আলোচনার জন্য ভারতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে হিরোশি কাজিইয়ামা দেখা করবেন।
তথ্যপ্রযুক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে ভারতীয় শিল্পের প্রতিযোগিতায় সহায়তা পদক্ষেপের প্রস্তাব দেবেন কাজিইয়ামা। এরমধ্যে রয়েছে ভারতের সাথে পরিকল্পিত যৌথ উদ্যোগে জাপানি তথ্যপ্রযুক্তি কোম্পানির জন্য গবেষণা ভর্তুকি।
আশা করা হচ্ছে তিনি জাপানি প্রযুক্তির সহায়তায় খামার এবং মৎস্য উৎপাদনশীলতা বাড়াতে ভারতকে উৎসাহিত করবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||