| ১১ ডিসেম্বর ২০১৯ | ৭:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 573 বার
জাপানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের অধিকাংশই পূর্বাভাস করেছে যে, ব্যবসায়িক মনোভাব নিয়ে চালানো জরিপের ফলাফলে অবনতি পরিলক্ষিত হবে। তারা মনে করছে, এই মন্দা মনোভাব ভোগ্যপণ্য কর বৃদ্ধি এবং শক্তিশালী তাইফুনের প্রভাবজনিত কারণে হবে।
জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান বা বিওজে’র “তানকান প্রতিবেদন শুক্রবারে বের হবে। বিওজে প্রতি ৩ মাস অন্তর দেশের অর্থনীতি নিয়ে প্রায় ১০ হাজার কোম্পানির কাছে তাদের দৃষ্টিভঙ্গির কথা জানতে চায়।
১৪টি বেসরকারি প্রতিষ্ঠানের বিশ্লেষকরা এই জরিপ নিয়ে পূর্বাভাস করেছেন। একটি ছাড়া সব ক’টি প্রতিষ্ঠান আশঙ্কা করছে, বড় বড় নির্মাতা কোম্পানির জন্য জরিপের প্রধান সূচকে অবনতি পরিলক্ষিত হবে। তাদের পূর্বাভাসের বিস্তৃতি মাইনাস ১ থেকে প্লাস ৫ এর মধ্যে যা সেপ্টেম্বর মাসের জরিপ থেকে কম। এক্ষেত্রে ধণাত্মক সংখ্যার অর্থ হচ্ছে অর্থনীতি নিয়ে আশাবাদী হওয়া।
বিশ্লেষকরা বলছেন, অক্টোবর মাসের ১ তারিখের ভোগ্যপণ্য কর বৃদ্ধির আগে ক্রেতাদের মাঝে শেষ মুহূর্তের কেনাকাটার হিড়িক পড়ে গেলেও এর পরের মাসগুলোতে কেনাকাটায় ভাটা পড়ে।
তারা অক্টোবর মাসে পূর্ব ও উত্তর জাপানে আঘাত হানা শক্তিশালী একটি তাইফুন, হাগিবিসের প্রভাবের বিষয়টিও উল্লেখ করেন। এই তাইফুনের কারণে বিক্রি এবং উৎপাদন কমে যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||