• শিরোনাম

    চীন সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী

    | ১২ ডিসেম্বর ২০১৯ | ৫:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 678 বার

    চীন সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার নেতাদের নিয়ে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শিনযো আবে, এই মাসের শেষের দিকে চীন সফরে যাবেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বুধবার এই তথ্য উন্মোচন করেছেন। ডিসেম্বর মাসের ২৪ তারিখ শিচুয়ান প্রদেশে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে চীনা সরকারের দেয়া ঘোষণার পর সুগা এই মন্তব্য করলেন।

    সুগা বলেন যে, ডিসেম্বর মাসের ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত আবে চীন সফর করবেন।

    তিনি আরও বলেন যে এইবারের শীর্ষ সম্মেলনে ত্রিপক্ষীয় এই সহযোগিতার বিশ তম বার্ষিকী পালন করা হবে। বর্তমান ও ভবিষ্যতকে ঘিরে বিভিন্ন ধরনের সমস্যা সেখানে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

    সুগা বলেন, আঞ্চলিক এবং আর্ন্তজাতিক সমস্যা সহ উত্তর কোরিয়া বিষয়ে নীতি সমন্বয় করে নেয়ার বিষয়টিও সম্মেলনে আলোচনা করা হবে।

    শীর্ষ সম্মেলনের বাইরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সাথে আবের পৃথক বৈঠক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে চিফ ক্যাবিনেট সেক্রেটারি আরও জানান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক