| ০১ নভেম্বর ২০২০ | ১১:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 389 বার
টোকিওতে এশিয়ার অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এতে, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে লাল গালিচার উপর দিয়ে হেঁটে অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের প্রবেশ করার মত স্বাভাবিক কর্মকাণ্ডের উপস্থিতি ছিলনা।
গতকাল টোকিও আন্তর্জাতিক ফোরামে, ৩৩তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরম্ভ হয়।
চলতি বছর অনুষ্ঠানটির গণ্ডি বেশ সঙ্কুচিত করা হয়েছে। বিপুল সংখ্যক ভক্তদের মাঝখান দিয়ে রাজসিক হেঁটে যাওয়ার পরিবর্তে অভিনেতা ও পরিচালকরা, গণমাধ্যমের সদস্যদের সামনে ভক্তদের অভিবাদন জানিয়ে বক্তব্য দেন।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশ থেকে জুরি বোর্ডের সদস্যরা জাপানে আসতে সক্ষম না হওয়ায় এবছর গ্রান্ড প্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না। ৩২টি চলচ্চিত্র থেকে দর্শকরা ভোটের মাধ্যমে এবছর উৎসবের একমাত্র পুরষ্কার “দর্শক পুরস্কারের” জন্য বেছে নেবেন।
এর বাইরে উৎসবে “এশিয়া লাউঞ্জ” নামক একটি আয়োজনে জাপান ও অন্যান্য এশীয় দেশের পরিচালক এবং অভিনেতারা ধারাবাহিকভাবে বেশ কয়েকটি অনলাইন আলোচনায় মিলিত হবেন। আজ থেকে আরম্ভ হয়ে, বৈশ্বিক মহামারীর মধ্যে চলচ্চিত্রের ভবিষ্যতের মত বিভিন্ন বিষয়ে আট বার আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ৯ই নভেম্বর পর্যন্ত উৎসবটি চলবে। উৎসবের শেষ দিন “দর্শক পুরষ্কার” ঘোষণা করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||