| ০৪ নভেম্বর ২০২০ | ১০:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 303 বার
জাপানে নতুন গাড়ির বিক্রির পরিমাণ এক বছর আগের তুলনায় প্রায় ৩০% বেড়ে গেছে। ১৩ মাসের মধ্যে এটিই প্রথম বছরওয়ারী বৃদ্ধি।
মটরগাড়ি শিল্প গ্রুপ জানাচ্ছে, গতমাসে ৪ লক্ষ ৬ হাজার ৮৫১টি গাড়ি বিক্রি হয়েছে যা গত বছরের একই মাসের তুলনায় ২৯.২% বেশি।
অত্যন্ত খারাপ আবহাওয়া এবং ভোগ্যপণ্য কর বৃদ্ধির প্রভাবের দরুণ ২০১৯ সালের অক্টোবর মাসে গাড়ির বিক্রি কমে যায়।
এরপর, চলতি বছরের গোড়ার দিকে কোভিড-১৯ সংকটের কারণে চাহিদা ব্যাপকভাবে হ্রাস পায়। পরিস্থিতি এই অতি সম্প্রতি ঘুরে যেতে শুরু করেছে।
তবে, শিল্প কর্মকর্তারা বলছেন, যদি বিভিন্ন কোম্পানি বৈশ্বিক মহামারীর দরুণ দুর্বল মুনাফার জন্য বোনাস কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আসন্ন মাসগুলোতে ভোক্তাদের মনোভাব হয়তো আবারও নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||