| ০৫ নভেম্বর ২০২০ | ৯:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 300 বার
জাপান সরকার বুধবার যুক্তরাজ্যের সাথে নতুন অর্থনৈতিক অংশীদার চুক্তির জন্য একটি বিল চূড়ান্ত করে নিয়েছে। চুক্তিটি যেন ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হতে পারে, সরকার সেজন্য সংসদে বিলটি দ্রুত অনুমোদন করিয়ে নেয়ার লক্ষ্য ধরে নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর উভয় দেশের মন্ত্রিসভার সদস্যরা গত মাসে চুক্তিটি স্বাক্ষর করেছেন।
নতুন চুক্তিটি জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার চলমান অর্থনৈতিক অংশীদার চুক্তির উপর ভিত্তি করে প্রণীত হয়েছে।
২০২৬ সালে জাপানের মোটরগাড়ি রপ্তানির উপর থেকে শুল্ক তুলে নেয়া এবং জাপানের কৃষি পণ্য আমদানির উপর নতুন কোন শুল্ক আরোপ না করার আহ্বান এতে জানানো হয়েছে।
চীনের মত দেশের তথ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সীমিত করার লক্ষ্যে ই-কমার্সের ক্ষেত্রে চুক্তিতে বর্তমান চুক্তির চাইতে আরও অনেক বেশি কঠোর শর্তাবলী নির্ধারণ করে নেয়া হয়।
এইসব নিয়মের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে উপাত্ত বিনিময়ে সরকারের হস্তক্ষেপ সীমাবদ্ধ করা অন্তর্ভুক্ত রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||