| ০৬ নভেম্বর ২০২০ | ১:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 247 বার
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু বলেছেন জাপান সরকার চীনের উপকূল রক্ষা বাহিনীর দায়িত্ব-কাঠামোর পরিকল্পিত আইনগত সংশোধন সহ বাহিনীর উন্নয়নের উপর ঘনিষ্ঠ নজর রেখে যাবে।
কাতো বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন যে সরকার মাছ ধরার জাহাজ সহ জাপানের জনগণের জীবন ও সম্পদ ও সেই সাথে দেশের আকাশ ও জলসীমা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পূর্ব চীন সাগরে সেনকাকু দ্বীপমালার নজরদারি ও পাহারা অব্যাহত রাখা এবং ধীর-স্থির ভাবে অথচ দৃঢ়তার সাথে চীনকে মোকাবেলা করার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন।
জাপান দ্বীপগুলো নিয়ন্ত্রণ করছে। চীন ও তাইওয়ান সেগুলোর মালিকানা দাবি করছে। দ্বীপগুলো যে ইতিহাস ও আন্তর্জাতিক আইনের শর্তাবলীতে জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, জাপান সরকার সেই অবস্থান বজায় রাখছে। সরকার বলছে দ্বীপগুলোর উপর সার্বভৌমত্বের দাবি সমাধান করে নেয়ার মত কোন সমস্যা নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||