| ১৫ নভেম্বর ২০২০ | ১০:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 298 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বৃহস্পতিবার সারা দেশজুড়ে দৈনিক নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৬৬১ হওয়ায় এই ভাইরাস রোধী পদক্ষেপ গ্রহণের জন্য আবারও নতুন করে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সুগা উল্লেখ করেন, নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা বিশেষ করে হোক্কাইদো, টোকিও, ওসাকা এবং আইচি জেলায় বাড়ছে।
তিনি বলেন, তাকে স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা এবং জাপানের করোনাভাইরাস রোধের দায়িত্বে থাকা অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বৃহস্পতিবার পরিস্থিতি ব্যাখ্যা করেন।
তিনি এও বলেন, তিনি মন্ত্রীদ্বয়কে মহানগরগুলোর সংক্রমণের মাত্রার সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট পদক্ষেপ হাতে নেয়ার নির্দেশ দিয়েছেন।
তবে, সুগা জরুরি অবস্থা জারি এবং “গো টু ট্রাভেল” পর্যালোচনা করার ব্যাপারে সতর্ক থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি এও উল্লেখ করেন যে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, এই মুহূর্তে এ ধরনের কোন প্রয়োজন নেই।
সুগা বলেন, সরকার মহানগর কর্তৃপক্ষগুলোকে তাদের এলাকার সংক্রমণের বৃদ্ধি সামাল দিতে সহযোগিতা করছে। এইসব সহযোগিতার মধ্যে ব্যাপক মাত্রার নিবিড় ভাইরাস পরীক্ষা পরিচালনা এবং ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ সংক্রান্ত বিশেষজ্ঞদের পাশাপাশি গণস্বাস্থ্য সেবা কর্মীদের প্রেরণ অন্তর্ভুক্ত রয়েছে।
সুগা মৌলিক সংক্রমণ-রোধী পদক্ষেপ গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান, বিশেষ করে খাওয়ার জন্য সমবেত হওয়া এবং মাস্ক না পরে কথা বলার মত উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||