| ১৮ নভেম্বর ২০২০ | ১০:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 318 বার
জাপান করোনাভাইরাসের একটি পুনরুত্থানের মুখোমুখি হওয়ায় প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে প্রণোদনা প্রচারাভিযানের ব্যয়ে আংশিক সীমা আরোপের বিষয়টি বিবেচনার জন্য স্থানীয় সরকারগুলোর কাছে আহ্বান জানানোর পরিকল্পনা করেছেন।
সোমবার সরকারের করোনাভাইরাস টাস্কফোর্সের এক বৈঠকে সুগা এই মন্তব্য করেন।
সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধির দিকে দিকনির্দেশ করে সুগা বলেন, তাঁর সরকার একটি ব্যাপক এবং পূর্ণাঙ্গ মনোযোগী পদ্ধতিতে ভাইরাস পরীক্ষা করা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য-ঘণ্টা সীমিত করার পাশাপাশি অন্যান্য কার্যক্রম গ্রহণে সম্মত হওয়া অতিরিক্ত ভাইরাস প্রবণ এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেয়া স্থানীয় সরকারগুলোকে কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা দিবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সংক্রমণ তীব্রভাবে বেড়ে যাওয়া এলাকাসমূহে রেস্তোরাঁয় আহার করা প্রসারের লক্ষ্যে নেয়া “গো টু ইট” নামক ভর্তুকি প্রচারাভিযানে আংশিকভাবে সীমা আরোপের জন্য তিনি জেলা গভর্নরদের কাছে আহ্বান জানাবেন।
তিনি বলেন, পরিবারের সদস্য’সহ পাঁচ বা ততোধিক ব্যক্তির দলবদ্ধভাবে করা আহারকে সম্ভবত এই প্রচারাভিযানের আওতা থেকে বাদ দেয়া হতে পারে।
এদিকে, টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা মঙ্গলবার জাপানের রাজধানীতে করোনাভাইরাসের ২শ ৯৮টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছেন।
আগস্টের ৪ তারিখ ৩শ ৯টি সংক্রমণের কথা জানানোর পর কোন মঙ্গলবারের জন্য এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||