• শিরোনাম

    ২০২২ এবং ২০২৩ সালে জাপানি নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন

    | ২০ নভেম্বর ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 250 বার

    ২০২২ এবং ২০২৩ সালে জাপানি নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন

    জাপানের বিজ্ঞান মন্ত্রী ঘোষণা করেছেন, ভবিষ্যত মহাকাশ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য দুজন জাপানি নভোচারী নির্বাচিত হয়েছেন।

    বিজ্ঞান মন্ত্রী হাগিউদা কোইচি শুক্রবার সাংবাদিকদের বলেন, নভোচারী ওয়াকাতা কোইচি ২০২২ সাল নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন এবং নভোচারী ফুরুকাওয়া সাতোশি যাবেন ২০২৩ সাল নাগাদ।

    হাগিউদা বলেন, এটা খুবই আনন্দদায়ক এবং উত্তেজনাকর যে তার প্রজন্মের লোকেরা মহাকাশ মিশনে সক্রিয় ভূমিকা পালন করছেন। হাগিউদা বলেন, তার আশা, এই দুই জাপানি নভোচারী জাপানের মহাকাশ উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সাহায্য করবেন এবং জাপানিদের স্বপ্ন দেখার খোরাক দেবেন।

    এখন পর্যন্ত যত জন জাপানি নভোচারী মহাকাশ অভিযানে গিয়েছেন, তাদের মধ্যে ওয়াকাতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সময় কাটিয়েছেন সবচেয়ে বেশি দিন।

    ফুরুকাওয়া, যিনি একজন চিকিৎসকও, ২০১১ সালে তার মহাকাশ অভিযানের সময়, মানুষের শরীরে মহাকাশে অবস্থানের কী প্রভাব পড়ে দেখার জন্য নিজের দেহে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক