• শিরোনাম

    জাপানে আটকা পড়া ব্যক্তিদের খণ্ডকালীন কাজের অনুমোদন

    | ০২ ডিসেম্বর ২০২০ | ১০:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 271 বার

    জাপানে আটকা পড়া ব্যক্তিদের খণ্ডকালীন কাজের অনুমোদন

    করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর মাঝে নিজেদের দেশে ফিরে যেতে না পারা ব্যক্তিদের সাময়িকভাবে খণ্ডকালীন কাজ করার অনুমোদন দিয়েছে জাপানের অভিবাসন কর্তৃপক্ষ।

    অভিবাসন সেবা এজেন্সি আজ থেকেই এই পদক্ষেপ কার্যকর করেছে।

    এজেন্সি বলেছে যে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের দেশের কড়া প্রবেশ বিধিনিষেধের জন্য বাড়ি ফিরতে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে কিছু লোক জাপানে আটকা পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আর্থিকভাবে নিদারুণ অবস্থায় রয়েছেন।

    স্বল্প মেয়াদে থাকার জন্য জাপানে আসা ব্যক্তি বা কারিগরি প্রশিক্ষণার্থী সহ প্রায় ২১ হাজার বিদেশিদের লক্ষ্য করে সর্বশেষ এই পদক্ষেপটি নেয়া হয়।

    উল্লেখ্য, সংশ্লিষ্ট ভিসার শর্তাদিতে এধরণের ব্যক্তিদের সাধারণত খণ্ডকালীন কাজের অনুমোদন দেয়া হয় না। তবে, খণ্ডকালীন কাজ করতে চাইলে তাদের এজেন্সির কাছে একটি আবেদন দাখিল করতে হবে।

    এজেন্সিটি বলছে, দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত নিজেদের জীবনযাত্রা বজায় রাখতে বিদেশিদের সক্ষম করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক