• শিরোনাম

    টোকিও হয়তো গেমসের অতিরিক্ত ব্যয়ের বৃহদাংশ বহন করতে পারে

    | ০৫ ডিসেম্বর ২০২০ | ৯:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 286 বার

    টোকিও হয়তো গেমসের অতিরিক্ত ব্যয়ের বৃহদাংশ বহন করতে পারে

    এনএইচকে জানতে পেরেছে যে, টোকিও মহানগর কর্তৃপক্ষ আগামী বছরের অলিম্পিক এবং প্যারালিম্পিকের ব্যয়ের বৃহদাংশ বহন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    অতিরিক্ত ব্যয় টোকিও মহানগর কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার এবং গেমসের আয়োজক কমিটি বহন করবে।

    সূত্রসমূহ জানাচ্ছে, অতিরিক্ত ব্যয়ের অনুমিত পরিমাণ দাঁড়িয়েছে মোট ৩০ হাজার কোটি ইয়েন বা প্রায় ২৯০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে আগামী গ্রীষ্ম পর্যন্ত গেমসের স্থগিতকরণ সংক্রান্ত ব্যয় এবং করোনাভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপ সংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

    স্থগিতকরণ ব্যয়ের মধ্যে প্রায় ১০৬ কোটি ডলার আয়োজক কমিটি বহন করবে, প্রায় ৭৭ কোটি ডলার বহন করবে মহানগর কর্তৃপক্ষ এবং মোটামুটি ১৪ কোটি ৪০ লক্ষ ডলার বহন করবে কেন্দ্রীয় সরকার।

    করোনাভাইরাস বিরোধী ব্যয়ের ক্ষেত্রে, প্রায় ৫৩ কোটি ডলারের মত ব্যয় বহন করবে কেন্দ্রীয় সরকার এবং প্রায় সাড়ে ৩৮ কোটি ডলারের মত ব্যয় বহন করবে টোকিও মহানগর কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে আয়োজক কমিটি হয়তো কোন আর্থিক ভার বহন করবে না।

    সার্বিকভাবে, প্রায় ১১৫ কোটি ডলার হয়তো প্রদান করবে মহানগর কর্তৃপক্ষ, প্রায় ১০৬ কোটি ডলার দেবে আয়োজক কমিটি এবং মোটামুটি ৬৭ কোটি ৩০ লক্ষ ডলার প্রদান করবে কেন্দ্রীয় সরকার।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক