• শিরোনাম

    জাপান নারিতা’য় অবতরণ করা লোকজনের জন্য ট্রেনের ব্যবস্থা

    | ১১ ডিসেম্বর ২০২০ | ৮:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 214 বার

    জাপান নারিতা’য় অবতরণ করা লোকজনের জন্য ট্রেনের ব্যবস্থা

    এনএইচকে জানতে পেরেছে যে, জাপানের পরিবহণ মন্ত্রণালয় এবং একটি রেল পরিষেবা কোম্পানি বিদেশ থেকে নারিতা এসে পৌঁছানো লোকজনকে টোকিও’র কাছের নারিতা বিমানবন্দরে ট্রেন ব্যবহার করার অনুমতি দেয়ার জন্য একটি প্রস্তাব প্রণয়ন করেছে।

    সরকার বর্তমানে বিদেশ থেকে আসা লোকজনকে গণপরিবহণ ব্যবস্থা এড়িয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে এবং এর পরিবর্তে বিমানবন্দর ত্যাগের জন্য তাদেরকে নিজেদের তরফ থেকে গাড়ির ব্যবস্থা করতে বলা হচ্ছে। করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ার ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হচ্ছে।

    মন্ত্রণালয় এবং কেইসেই ইলেক্ট্রিক রেলওয়ে নারিতা এসে পৌঁছানো লোকজনকে নারিতা বিমানবন্দর থেকে টোকিও’র কেইসেই-উয়েনো স্টেশন পর্যন্ত এক্সপ্রেস ট্রেনে্র কিছু নির্দিষ্ট বগিতে পরিবহণ করতে দেবে। তারা আশা করছে, এতে করে ভ্রমণকারীদের উপর থেকে আর্থিক ভার কিছুটা লাঘব করা যাবে।

    বিমানবন্দরে এসে পৌঁছানো লোকজনকে অন্যান্য যাত্রীদের সাথে মিশে যাওয়া এড়ানোর জন্য বিমানবন্দরে এবং ট্রেন স্টেশনে সুনির্দিষ্ট পথ ব্যবহারের আহ্বান জানানো হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক