| ১২ ডিসেম্বর ২০২০ | ১০:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 221 বার
একটি নতুন দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রস্তাবিত উন্নয়ন নিয়ে ক্ষমতাসীন দলগুলোর মতৈক্য অর্জনের চেষ্টা করছে জাপান সরকার।
বর্তমানে স্থল আত্মরক্ষা বাহিনীর কাছে ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে নিক্ষেপের যে ক্ষেপণাস্ত্র আছে, সেই মডেলের তুলনায় এই নতুন “স্ট্যান্ডঅফ মিসাইল” আরও অনেক বেশি দূর পর্যন্ত উড়ে যেতে পারে। লক্ষ্যস্থল থেকে পাল্টা জবাব এড়ানোর জন্য এটি যথেষ্ট নিরাপদ দূরত্ব থেকে নিক্ষেপ করা সম্ভব।
ক্ষমতাসীন দলগুলোর কিছু সদস্য চান এই নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং উদ্দেশ্য সীমিত রাখা হোক যাতে এটা ধরে না নেওয়া হয় যে এই অস্ত্রের শত্রুপক্ষের ঘাঁটি আক্রমণের ক্ষমতা আছে।
সরকার তার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে আগামী সপ্তাহের মত দ্রুত সময়ের মধ্যেই এই পরিকল্পনার প্রতি মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করছে।
এদিকে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ছোট শরিক দল কোমেইতো এই বিষয়টি স্পষ্ট করার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে যে জাপান এধরনের সামরিক সক্ষমতার অধিকারী হবে না।
সরকার বলছে, শত্রুপক্ষের ঘাঁটিতে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করা এই পরিকল্পনার উদ্দেশ্য নয়। “নিবারক শক্তি বাড়ানোর বিষয়ে আরও আলোচনা করা দরকার”, এই দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে বর্ণনা করে সরকার এ ব্যাপারে সব পক্ষের মতৈক্য অর্জনের চেষ্টা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||