| ১৪ ডিসেম্বর ২০২০ | ১০:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 194 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, তাঁর সরকার আগামী নভেম্বরের ভেতরে ২০৩০ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাসের উপায় সম্পর্কে জাতিসংঘকে জানানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন।
সুগা, প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনলাইন শীর্ষ সম্মেলনে দেয়া এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। উল্লেখ্য, এই চুক্তির আওতায় প্রতিটি দেশকে বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য অবশ্যই নিজেদের পদক্ষেপ নির্ধারণের পাশাপাশি নিয়মিতভাবে তা জানাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাপান ২০৫০ সালের মধ্যে নিজেদের গ্রীনহাউস গ্যাস নিঃসরণ প্রকৃত শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে চাইছে। তিনি বলেন, এই ধরণের প্রচেষ্টা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি না করে বরং সেটিকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, তার সরকার বৈপ্লবিক উদ্ভাবনের মধ্যে দিয়ে একটি পরিবেশ বান্ধব সমাজ অর্জনের প্রচেষ্টা চালাবে।
উল্লেখ্য, ২০১৬ সালে জাপান, ২০৩০ সালের মধ্যে ২০১৩ সালের পর্যায়ের তুলনায় কার্বন নিঃসরণ ২৬ শতাংশ কমিয়ে আনার একটি লক্ষ্য নির্ধারণ করে।
সুগা বলেন, সরকারের নতুন লক্ষ্যের ভিত্তিতে ২০৩০ সালের মধ্যে জাপানের নিঃসরণ হ্রাসের উপায় নিয়ে কর্মকর্তারা আলোচনা করবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী নভেম্বরের মধ্যে এর ফলাফল তিনি জাতিসংঘকে জানানোর প্রত্যাশা করেন। উল্লেখ্য, সেসময় বৃটেনে “কপ-২৬” নামক একটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, একটি কার্বন মুক্ত সমাজ অর্জনে চালানো প্রচেষ্টাকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে তিনি সংকল্পবদ্ধ, যেটি প্যারিস চুক্তিরও লক্ষ্য।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||