| ১৫ ডিসেম্বর ২০২০ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 211 বার
জাপানের ঐতিহ্যবাহী স্থাপত্য কৌশলকে চলতি সপ্তাহে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় সংযুক্ত করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইউনেস্কোর একটি প্যানেল, বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ সংক্রান্ত আন্তঃসরকারি একটি কমিটি, সোমবার অনলাইনে তাদের আলোচনা শুরু করেছে। অংশগ্রহণকারীরা তালিকার জন্য মনোনয়ন বিবেচনা করবেন।
জাপান ১৭টি ঐতিহ্যবাহী কারুনৈপুণ্য কৌশল বিবেচনার জন্য পেশ করেছে।
এর মধ্যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কাঠামোগত স্থাপনার প্রাচীন আদল পুনরায় ফিরিয়ে আনা সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।
জাপানের তালিকার মধ্যে শুকনা খড় দিয়ে ঘর ছাওয়ার এক কৌশল অন্তর্ভুক্ত রয়েছে যেটি ঐতিহ্যবাহী স্থাপনার ছাদে বিস্তৃতভাবে ব্যবহৃত হয়।
“উরুশি” ল্যাকার পেইন্টিং-ও মনোনীত হয়েছে যার মাধ্যমে কাঠের উপর বৈশিষ্ট্যপূর্ণ চকচকে ভাব ও রঙ আনা হয়। এছাড়াও “সাকান” প্লাস্টারিং এবং তাতামি মাদুরের উৎপাদনের নৈপুণ্যও মনোনীত হয়েছে। উল্লেখ্য, সাকান হচ্ছে একটি দক্ষতা যা মাটি ও প্লাস্টারের স্তর দিয়ে দেয়ালের প্রলেপ দেয়ায় সক্ষম করে।
সবগুলো কৌশলই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং সেই প্রাচীনকাল থেকে এর উন্নয়ন হয়ে আসছে। এগুলো কাঠ, গাছপালা এবং মাটির মত প্রাকৃতিক উপাদানকে ভূমিকম্প ও ঘূর্ণীঝড়-রোধী স্থাপনা নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করতে সক্ষম করে।
নভেম্বর মাসে, ইউনেস্কো প্যানেল সুপারিশ করে যে, এই কৌশল বা দক্ষতাগুলোকে বিমূর্ত ঐতিহ্যের তালিকায় সংযুক্ত করা হবে। বৃহস্পতিবারের মধ্যে এসম্পর্কিত একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আশা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||